একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।
বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
রক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।
তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
রক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।
বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
রক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা


No comments:
Post a Comment